ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সংস্থাটির সদর
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫২ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫২ সময়
ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান বাংলাদেশের ছবি : সংগৃহীত

ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সংস্থাটির সদর দফতরে ওআইসির (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) পররাষ্ট্রমন্ত্রীদের এক বার্ষিক সমন্বয় বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ আহ্বান জানান।


তিনি ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব ও সহিংসতা বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থনও পুনর্ব্যক্ত করেন।


ঢাকায় প্রাপ্ত এ সংক্রান্ত এক বার্তায় আজ জানা গেছে, বক্তব্যে উপদেষ্টা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের নীতিগত অবস্থান পুনরায় উল্লেখ করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করা এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ওআইসি কাঠামোর কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তা, আরও শক্তিশালী সম্পদ আহরণ এবং বাস্তবায়নমুখী সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।


তৌহিদ হোসেন ইসলামী বিশ্বের ঐক্য জোরদারে বাংলাদেশের ভূমিকা তুলে ধরে ওআইসি’র দশ-বছর মেয়াদি কর্মসূচিতে বাংলাদেশের অবদান উল্লেখ করেন। বৈঠকটি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জন্য শান্তি ও নিরাপত্তা থেকে শুরু করে উন্নয়ন অগ্রাধিকারের মতো সাধারণ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাদের অবস্থান সমন্বয়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?