ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

দেশ ছেড়ে পালাব না, সুশাসন ফিরিয়ে আনব— বললেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরোতেই প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। দৃঢ়ভাবে বলেছেন, তিনি বর্তমান
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩৫ সময়
দেশ ছেড়ে পালাব না, সুশাসন ফিরিয়ে আনব— বললেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরোতেই প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। দৃঢ়ভাবে বলেছেন, তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবেন না। খবর, দ্য কাঠমান্ডু পোস্ট’র।


শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের রাজনৈতিক দলের যুব সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


অলি তার দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?’


তিনি বলেন, ‘আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।’


মূলত, দেশটির সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পাওয়ার পর এত দিন আড়ালেই ছিলেন কেপি শর্মা অলি। প্রকাশ্যে এসে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে পর বর্তমান সরকার জনগণের ম্যানডেট (রায়) নিয়ে আসেনি। তারা এসেছে মুলত সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে।


এছাড়া, তিনি কোনো ধরনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন না বলেও দাবি করেছেন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সরকারকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে অলি বলেন, আন্দোলনের সময় প্রশাসনকে তিনি কী কী নির্দেশনা দিয়েছেন, সেগুলোর রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।


উল্লেখ্য, সুশীলা কার্কির সরকার কেপি শর্মা বাদেও তার সরকারের অনেক মন্ত্রীর পাসপোর্ট জব্দ করতে যাচ্ছে। কেপি অভিযোগ করেছেন, এরমাধ্যমে তার অধিকার ক্ষুন্ন করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস