ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

গোদাগাড়ীতে হিরোইন ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ী থেকে র‌্যাব-৫ হেরোইনসহ মাদক ব্যবসায়ী হাসিবুল হাসান হাসিবকে (২৭) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হাসিব ময়মনসিংহ জেলার কাশার
  • আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:২০ সময়
গোদাগাড়ীতে হিরোইন ব্যবসায়ী গ্রেফতার ছবি : সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ী থেকে র‌্যাব-৫ হেরোইনসহ মাদক ব্যবসায়ী হাসিবুল হাসান হাসিবকে (২৭) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হাসিব ময়মনসিংহ জেলার কাশার জেলরোডের বাসিন্দা। র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রয় করে আসছিলেন।


র‌্যাব-৫-এর সিপিএসসি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হাসিব মাদারপুর এলাকায় সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির দেহ তল্লাশি করে ৩৯ গ্রাম হেরোইন, ২টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি ডিজিটাল ওয়েট মেশিন এবং ১৯ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।


র‌্যাব সূত্র জানায়, ধৃত হাসিব এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিজের পেশার আড়ালে ছদ্মবেশে দীর্ঘদিন যাবত হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রয় করত।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


র‌্যাব-৫ দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করে, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা