ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

নিউইয়র্কের ঘটনার দায়ভার প্রধান উপদেষ্টার: সারজিস আলম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যাওয়া প্রতিনিধিদলকে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩২ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩২ সময়
নিউইয়র্কের ঘটনার দায়ভার প্রধান উপদেষ্টার: সারজিস আলম ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যাওয়া প্রতিনিধিদলকে দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দ্বারা হেনস্তা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার দায়ভার প্রধান উপদেষ্টার বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


সারজিস আলম বলেন, ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম যখন এ ধরণের একটি ঘটনার মধ্যদিয়ে যান তখন এই ঘটনার পর আপনি যখন যারা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের নিয়ে কোনো জায়গায় যাবেন তখন আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন ছিল।


প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোনো ব্যবস্থা গ্রহণ না করা আপনার গাফিলতি, আপনার ব্যর্থতা। এই ব্যর্থতার দায়ভার আপনাকে স্বীকার করতে হবে। আমরা চাই, পরবর্তীতে শুধু দায় বহন করে আর বিবৃতি দিয়ে আপনাদের পদক্ষেপ যেন শেষ না হয়ে যায়। আপনাদের স্পষ্ট এগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি।


শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে সারজিস আলম বলেন, আমরা তাদের (ইসি) অপশন দিয়েছি। সাদা শাপলা, লাল শাপলা। কিন্তু আইনগত বাধা না থাকার পরেও অন্য কোনো চাপের কারণে ইসি আমাদের দেওয়ার সাহস করতে পারছে না। তিনি এটিকে ইসির ব্যর্থতা বলেও ‍উল্লেখ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ