ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

দোহারে স্ত্রীকে হত্যা করলেন স্বামী, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

ঢাকার দোহারের বিলাসপুরের কুতুবপুর এলাকায় পারিবারিক কলহের জেরে বিষ খেয়ে স্ত্রী জয়গন বেগমকে (৪৭) কে ছুরিকাঘাত করেন আইয়ুব
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৬ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৬ সময়
দোহারে স্ত্রীকে হত্যা করলেন স্বামী, ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু ছবি : সংগৃহীত

ঢাকার দোহারের বিলাসপুরের কুতুবপুর এলাকায় পারিবারিক কলহের জেরে বিষ খেয়ে স্ত্রী জয়গন বেগমকে (৪৭) কে ছুরিকাঘাত করেন আইয়ুব আলী হাওলাদার (৫২) নামে এক ব্যক্তি। খবর পেয়ে তার ছেলে সাগর ঘটনাস্থলে এসে একই ছুরি দিয়ে বাবাকে আঘাত করলে গুরুতর আহত হন আইয়ুব আলী।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়গন বেগমকে মৃত ঘোষণা করেন এবং আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করলে পথেই মৃত্যু হয় তার।


নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আইয়ুব আলীর ২য় স্ত্রী জয়গণের সাথে পারিবারিক কলহ চলছিলো। বৃহস্পতিবার দুপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কিটনাশক খেয়ে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।


এসময় ঘটনাস্থলে এসে তার ছেলে সাগর মাকে রক্তাক্ত অবস্থায় দেখে বাবাকে একই ছুরি দিয়ে আঘাত করে আহত করেন বলে অভিযোগ করেন আইয়ুব আলীর স্বজনরা। এর দুই ঘণ্টা পর আইয়ুব আলীর মৃত্যু হয়। তবে নিহত জয়গনের স্বজনদের দাবি আউয়ুব আলী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছে।


খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে দোহার থানা পুলিশ। দোহার থানার ওসি হাসান আলী জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ