ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

শেরপুর সীমান্তে পিকআপসহ মাদক ও ভারতীয় পণ্য আটক

শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে রাতভর অভিযানে একটি পিকআপ ভ্যানসহ প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৩ সময়
শেরপুর সীমান্তে পিকআপসহ মাদক ও ভারতীয় পণ্য আটক ছবি : সংগৃহীত

শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে রাতভর অভিযানে একটি পিকআপ ভ্যানসহ প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।


বিজিবি সূত্রে জানা যায়, শেরপুরের সীমান্তঘেষা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকার নামছাপাড়া ও ডুমনিকুড়া এবং ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ দিয়ে চোরাকারবারিরা মদসহ বিভিন্ন ভারতীয় আমদানি নিষিদ্ধ মালামাল পাচারের চেষ্টাকালে পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় মদ ৩৮৮ বোতল, ওরিও বিস্কুট ২১৬০ প্যাকেট, ফুচকা ৮০ প্যাকেট, নেভিয়া সফট ক্রিম ২৮৩০ পিস, কম্বল ৮ পিস, জিলেট ব্লেড ১,২০,০০০ পিস। সেইসাথে, চোরাচালানে ব্যবহৃত ১টি পিকআপও আটক করা হয়। এ সময়, বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ও গাড়ি রেখে চোরাচালানকারিরা পালিয়ে যায়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আরও জানায়, সীমান্তে মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে। এ সময়, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ