ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের উসকানির অভিযোগে যুবক গ্রেফতার

সাভারের আশুলিয়ায় বন্ধ ঘোষিত নাসা গ্রুপের শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মো. টিপু সুলতান (৩০) নামে এক যুবককে গ্রেফতার
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের উসকানির অভিযোগে যুবক গ্রেফতার ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বন্ধ ঘোষিত নাসা গ্রুপের শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগে মো. টিপু সুলতান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন।


গ্রেফতার টিপু সুলতান ঝিনাইদহের শৈলকূপা থানার পূর্ব মাদলা এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার নারসিংহপুরের ইটখোলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


ডিবি পুলিশ জানায়, আশুলিয়ার জামগড়া এলাকায় নাসা গ্রুপের শ্রমিকদের মাধ্যমে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় উসকানিদাতা ও মূল হোতা হিসেবে গতকাল রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।


ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, গ্রেফতারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা