ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

কুষ্টিয়ায় ৭ হত্যাসহ ইনুর বিরুদ্ধে ৮ অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল

কুষ্টিয়ায় ৭ হত্যাসহ মোট ৮টি সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধ এবং উসকানির অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জাসদ সভাপতি হাসানুল
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২২ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২২ সময়
কুষ্টিয়ায় ৭ হত্যাসহ ইনুর বিরুদ্ধে ৮ অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় ৭ হত্যাসহ মোট ৮টি সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধ এবং উসকানির অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছেন।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার জেনারেল অফিসে ফর্মাল চার্জ দাখিল করা হয়। এরপর অভিযোগ আমলে নেয়ার শুনানিতে এ সিদ্ধান্ত হয়।


গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে পুলিশ হাসানুল হক ইনুকে গ্রেফতার করে। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ার নিজ আসনে অংশ নেন ইনু, যেখানে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।


এদিকে জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ও জেরা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’