ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের শুল্ক ফেরত প্রক্রিয়া শুরু, ভোক্তারা পাচ্ছেন না সরাসরি সুবিধা পঞ্চগড় সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের সামনে ফটোসেশন করলো শিবির বান্দরবানে অস্ত্রের মুখে তিনজনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি, হান্নান মাসউদকে স্পিকার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন

গাজাগামী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন। এরই মধ্যে নৌবহরের উদ্দেশে রওনা দিয়েছে
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৮ সময়
গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন ছবি : সংগৃহীত

গাজাগামী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন। এরই মধ্যে নৌবহরের উদ্দেশে রওনা দিয়েছে নৌযানগুলো।


বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এতে বলা হয়, বহরে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দেয়া ছাড়াও উদ্ধার অভিযান পরিচালনা করবে নৌযান দুটি।


এর আগে, তিউনিসিয়া ও গ্রিস উপকূলে বেশ কয়েকবার ড্রোন হামলা চালানো হয় সুমুদ ফ্লোটিলা লক্ষ্য করে। এতে জাহাজগুলোর কয়েকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সুরক্ষার দাবিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায় এতে উপস্থিত মানবাধিকারকর্মীরা। যার ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত স্পেন ও ইতালির।


প্রসঙ্গত, গতকাল নৌযানগুলোর কাছাকাছি বিস্ফোরণের শব্দ এবং আকাশে ইসরায়েলি ড্রোন উড়ার খবর পাওয়া গিয়েছে বলে জানায় আল জাজিরা। তিউনিসিয়া, গ্রীস ও অন্যান্য দেশ থেকে যাত্রা শুরু করার পর সুমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ একসাথে চলাচল করছিল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত তারা গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিয়ে এগিয়ে চলছিল।


উল্লেখ্য, স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণ সহকারে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলি বাধায় সবশেষ ৪টি মিশন পণ্ড হয়েছিল তাদের। ৫ম দফায় প্রায় ৫০ নৌযান নিয়ে এ যাত্রা। বহরে রয়েছেন সুইডিশ মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৪ দেশের মানবাধিকার কর্মী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ