ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাবেক মন্ত্রী কামরুল ইসলাম হত্যা মামলায় রিমান্ডে

জুলাই গণঅভুত্থানকেন্দ্রীক শাহবাগে জুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২১ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২১ সময়
সাবেক মন্ত্রী কামরুল ইসলাম হত্যা মামলায় রিমান্ডে ছবি : সংগৃহীত

জুলাই গণঅভুত্থানকেন্দ্রীক শাহবাগে জুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


বুধবার (২৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।


কামরুল ইসলামকে ১০ দিনের রিমান্ড চেয়েছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।


কামরুল ইসলামের আইনজীবী আফতাব আহমেদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন।


গত বছরের ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আছেন তিনি।


মামলার অভিযোগ করা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় আন্দোলনে যোগ দেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা করেন। কামরুল ইসলাম এ মামলার ৭ নম্বর এজাহারনামীয় আসামি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস