ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিতে মালিকের খোঁজে দুই বন্ধুর মাইকিং ডেঙ্গুতে একদিনে রেকর্ড রোগী হাসপাতালে, মৃত্যু ৭ বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন ৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা ওবামার আইন হাতে তুলে নেওয়া নয়, আবার শিশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে: অ্যাটর্নি জেনারেল এনসিপির জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল, নতুন নেতৃত্বে দুই সংসদ সদস্যসহ তিনজন টি–টোয়েন্টির বিশেষ রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ কালো জাদু করা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা নিয়ে ইসলাম কী বলে

সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৫৩ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৫৩ সময়
সৌদি আরবের গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ছবি : সংগৃহীত

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে ৮২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।


শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুল আজিজ আল-শেখের ইন্তেকালের মধ্য দিয়ে মুসলিম উম্মাহ এক মহৎ আলেম এবং ইসলামি চিন্তার এক দিকনির্দেশক কণ্ঠস্বরকে হারাল। ইসলামের খেদমতে তার আজীবন নিবেদন এবং অমূল্য গবেষণা ও জ্ঞানচর্চা চিরস্মরণীয় হয়ে থাকবে। তার শূন্যতা ইসলামি বিশ্ব গভীরভাবে অনুভব করবে।


উল্লেখ্য, শেখ আবদুল আজিজ আল-শেখ সাধারণ ফতোয়া ও গবেষণা সংস্থা এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইসলামি জ্ঞান ও নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী স্বীকৃত ছিলেন। ১৯৬১ সালে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সাউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়াহ বিষয়ে বিশেষায়িত ডিগ্রি অর্জন করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু