ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের শাসনামলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড.
  • আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের শাসনামলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্ক সময় দুপুরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির সহযোগিতা চান সরকার প্রধান।


পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান।


তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে যে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে সেই অর্থ ফেরানো অন্তর্বর্তী সরকারের বড় একটা অগ্রাধিকার। সেই বিষয়ে প্রধান উপদেষ্টা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করেছেন।


শফিকুল আলম বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনতে বিশ্ব ব্যাংকে অনেক বিশেষজ্ঞ আছেন। তারা বিভিন্ন দেশকে এই ব্যাপারে সহায়তা করে থাকে।


এর আগে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিও মহাপরিচালক ডক্টর এনগোজি ওকোনজো-ইওয়েলা। এ সময় বাংলাদেশের রফতানি সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রেস সচিব জানান, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ-এলডিসি থেকে উত্তরণে ডব্লিউটিও'র সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা।


এদিন নেদারল্যান্ডসের রাণী দ্বিতীয় ম‍্যাক্সিমার সঙ্গেও বৈঠক হয় প্রধান উপদেষ্টার। এসব বৈঠকে আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও সবুজ জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চান ডক্টর মুহাম্মদ ইউনূস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা