ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

নিউইয়র্কে রাজনীতবিদদের হেনস্তার ঘটনায় রিজভীর নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৮ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৮ সময়
নিউইয়র্কে রাজনীতবিদদের হেনস্তার ঘটনায় রিজভীর নিন্দা ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে ‘আমরা বিএনপি’ পরিবারের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।


রিজভী বলেন, বিগত ১৫ বছর যারা দেশে স্বৈরাশাসন চালিয়েছে, তারাই নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপ্রচেষ্টা চালাচ্ছে। এছাড়া, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছে, তাদের থেকে সবাইকে সর্তক থাকতে হবে।


তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে নতুন বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যারা ১/১১ এর মতো মাইনাসের রাজনীতি করতে চাওয়াদের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। খালেদা জিয়াকে যেমন দেশ থেকে তাড়ানো সম্ভব হয়নি, তেমনি বিএনপিকে মাইনাস করাও সম্ভব হবে না।


এ সময় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে দলের নেতাকর্মীদের প্রহরীর ভূমিকা পালনের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস