ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

সরকার চক্রান্ত করছে, নেতা-কর্মীদের সর্তক থাকতে হবে: মির্জা ফখরুল

সরকার পতনের আন্দোলনে সামনে কঠিন সময় আসছে জানিয়ে দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৯:৩৭ সময়
সরকার চক্রান্ত করছে, নেতা-কর্মীদের সর্তক থাকতে হবে: মির্জা ফখরুল ছবি : সংগৃহীত
সরকার পতনের আন্দোলনে সামনে কঠিন সময় আসছে জানিয়ে দলের নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে গণমিছিল শেষে এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।

পূর্বঘোষণা অনুযায়ী সরকার পতনের এক দফা দাবিতে শনিবার রাজধানীতে পৃথক স্থান থেকে গণমিছিল বের করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

উত্তরের মিছিলটি রামপুরা থেকে এবং দক্ষিণের মিছিলটি কমলাপুর থেকে বের হয়ে নয়াপল্টনে এসে শেষ হয়। এরপর সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা একে একে বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্য দিতে ডায়াসে যেতে না যেতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজেই মহাসচিবের কথা শোনার অপেক্ষায় ছিলেন নেতা-কর্মীরা।

এ সময় তাঁদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনারা ভিজছেন, কষ্ট করছেন। সামনে আরও কষ্ট হবে। এর মধ্য দিয়েই এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, আজকে রোদ-বৃষ্টির মধ্যে আপনাদের এই মিছিল প্রমাণ করে এ দেশের মানুষ এখন আর শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত অনৈতিক কাজগুলো করছে। আজকে এই সরকারের বিরুদ্ধে জনগণ যে আওয়াজ তুলেছে, তা রুখে দেওয়ার ক্ষমতা এই সরকারের নেই।

আন্দোলন নস্যাৎ করতে সরকার চক্রান্ত করছে বলে অভিযোগ করে নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন ফখরুল। তিনি বলেন, অনেক চক্রান্ত করছে। আওয়ামী লীগ বিরোধী দলের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে বুকে সাহস নিয়ে, শক্তি নিয়ে ভয়াবহ এই সরকারকে পরাজিত করতে হবে। যতই চক্রান্ত করুক, ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে।

বিএনপির পাশাপাশি আজ যুগপৎ আন্দোলনের শরিকেরাও রাজধানীতে একই কর্মসূচি পালন করে। এই কর্মসূচি ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে সতর্ক অবস্থান নেয় পুলিশ। ব্যস্ত সড়কে মিছিলের জন্য নগরীর অনেক জায়গায় যানজটের সৃষ্টি হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’