ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পঞ্চগড়ে রোগীর স্বজনের সঙ্গে অশালীন আচরণ করা সেই চিকিৎসক বরখাস্ত

রোগীর স্বজনের সঙ্গে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হওয়ার পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের এক
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
পঞ্চগড়ে রোগীর স্বজনের সঙ্গে অশালীন আচরণ করা সেই চিকিৎসক বরখাস্ত ছবি : সংগৃহীত

রোগীর স্বজনের সঙ্গে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহারের ভিডিও ভাইরাল হওয়ার পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।


সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। ওই চিকিৎসক হলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আবুল কাশেম।


আদেশে বলা হয়েছে, ডা. মো. আবুল কাশেম রোগীর আত্মীয়ের সঙ্গে অপেশাদারসুলভ আচরণ, অশ্লীল কথাবার্তা ও দুর্ব্যবহার করেছেন, যা সামাজিকমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার এমন আচরণ সরকারি কর্মচারী আচরণবিধিমালার পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর ৩(খ) বিধি মোতাবেক ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়।


আরও বলা হয়, সুতরাং তার অপেশাদার আচরণের জন্য সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিধি মোতাবেক আদেশ জারির তারিখ থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। প্রচলিত নিয়ম মোতাবেক তিনি সাময়িক বরখাস্তকালীন সময়ে খোরপোষ ভাতাদি পাবেন।


পঞ্চগড় সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ভিডিওটি তার নজরে আসার পরপরই ওই চিকিৎসককে শোকজ করা হয়েছিল। রোববার মন্ত্রণালয় থেকে মেইলে চিকিৎসককে সাময়িক বরখাস্তের আদেশের কপি পেয়েছি।


এর আগে, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার একটি কুরুচিপূর্ণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়—চিকিৎসাধীন ধর্ষণের শিকার এক শিশুর বাবা-স্বজনের সঙ্গে তিনি অশালীন, অপমানজনক আচরণ করে নানা হুমকি দেন এবং আক্রমণাত্মক ভাষায় কটূক্তি করেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ