ঢাকা | |

নিউইয়র্কে এনসিপির আখতার হোসেনের ওপর হামলা, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির
  • আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
নিউইয়র্কে এনসিপির আখতার হোসেনের ওপর হামলা, ক্ষোভ প্রকাশ তাসনিম জারার ছবি : সংগৃহীত

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে।


বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে নিজ ভ্যারিভাইড ফেসবুক পেইজে একটি পােস্টে এ তথ্য জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তিনি বলেন, আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।


এটা ব্যক্তি আখতার হোসেন নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে এমন আক্রমণ হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কিছু ভিডিও ফুটেজও ছড়িয়ে পড়তে দেখা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর