ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার ‘মোংলার মিরাজ শেখসহ গুমের শিকার সবাইকে খুঁজে বের করতে হবে’ বৃষ্টিভেজা লর্ডসে থেমে থেমে খেলা, তবু এগিয়ে ইংল্যান্ড ধানমন্ডিতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নেপালে বন্যায় ভেসে এলো ব্যাংকের লকার, এরপর শুরু হয় লুটপাট গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জে যাবে নতুন মেট্রোরেল

বিশ্বকাপ শেষে ছুটিতে যাবেন অধিনায়ক জ্যোতি

৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আইসিসির এই আসর। টুর্নামেন্ট
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
বিশ্বকাপ শেষে ছুটিতে যাবেন অধিনায়ক জ্যোতি ছবি : সংগৃহীত

৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আইসিসির এই আসর। টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশ দল আজ মিরপুরে করেছে অফিশিয়াল ফটোসেশন। এরপর সংবাদ সম্মেলনে জানালেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বিশ্বকাপ শেষে ছুটিতে যাওয়ার পরিকল্পনার কথা।


জ্যোতি জানান, টানা খেলার চাপ সামলাতে এখন বিরতির প্রয়োজন, ‘গত ৬ মাস ধরে টানা খেলে যাচ্ছি। ওয়ার্কলোড সামলানোটা খুব গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পর ব্রেক নেওয়ার চিন্তা করছি। ফিট না থেকে জাতীয় দলে খেলাটা ঠিক হবে না।’


বাংলাদেশ নারী দল বিশ্বকাপের আগে ইংলিশ কোচ জুলিয়ান রস উডের কাছে করেছে পাওয়ার হিটিং ক্লাস। যদিও সময় কম থাকায় সবকিছু আয়ত্ত করা সম্ভব হয়নি, তবুও জ্যোতির বিশ্বাস-যা শিখেছেন, সেটি প্রয়োগ করতে পারলে দলের কাজে আসবে। বলছিলেন, ‘আমরা যে সংস্করণে খেলতে যাচ্ছি, সেখানে অবশ্যই পাওয়ার হিটিংয়ের প্রয়োজন আছে। দুই একটা জিনিস তিনি শিখিয়েছেন। ক্রিকেটাররা যদি সেটা কাজে লাগাতে পারে, তাহলে সেটা আমাদের অনেক উপকারে আসবে।’


ক্রিকেট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন না থাকলেও সাম্প্রতিক প্রস্তুতি আশানুরূপ হয়নি বলে স্বীকার করেছেন অধিনায়ক। আগস্টে ছেলেদের অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দুই ম্যাচে ৯৪ ও ৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ নারী দল। জ্যোতি বলছিলেন, ‘প্রস্তুতি ভালো হয়নি। সুযোগ-সুবিধা আমরা পেয়েছি, কিন্তু মাঠের পারফরম্যান্স প্রত্যাশামতো হয়নি।’


বাংলাদেশসহ মোট আট দল-ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড অংশ নিচ্ছে এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম রাউন্ডের ২৮ ম্যাচসহ টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩১টি। কলম্বো, ডিওয়াই পাতিল, ইন্দোরের হোলকার, গুয়াহাটি ও বিশাখাপত্তনমের স্টেডিয়ামে হবে খেলা।


বিশ্বকাপ মিশনে যেতে প্রস্তুত বাংলাদেশ। আগামীকাল (মঙ্গলবার) দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বেন নিগার সুলতানা জ্যোতিরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস