ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ১, আহত অন্তত ১২ মান্দায় অটোরিকশায় মাইকিং করে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, গ্রেপ্তার ২ যশোর জেনারেল হাসপাতালে ৪০ লাখ টাকার চিকিৎসা সামগ্রী প্রদান দিল্লিতে ভারত-বাংলাদেশ শীর্ষ বৈঠকের গুঞ্জন: নতুন সমীকরণে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা ট্রাম্প-কিম সম্ভাব্য বৈঠক নিয়ে গুঞ্জন: বাস্তব সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা জাপানের সঙ্গে কর্মসংস্থান চুক্তি, কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে মেয়র নির্বাচনের জন্য আমি শতভাগ প্রস্তুত আছি: ইশরাক ‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার, যুবক কারাগারে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক আল আমিন
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১০ সময়
গাইবান্ধায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা উদ্ধার, যুবক কারাগারে ছবি : সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক আল আমিন নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ আমলী আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠায় পুলিশ। আটক আল আমিন (১৯) কুমিল্লা জেলা সদরের জদলপুর গ্রামের সেলিম মিয়ারের ছেলে।


গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টায় রাত্রিকালীন ডিউটির অংশ হিসেবে পূর্ব চারমাথা মোড়ের বনফুল হোটেলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় ‘তয়েজ এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন হিসেবে আল আমিনকে আটক করা হয়। পরে ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন গাঁজা পাচারের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু

আমি খুবই চিন্তিত: নেতানিয়াহু