ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ছাত্রলীগের সাবেক এক নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হোসেনকে জেলগেট জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। জুলাই গণঅভুত্থানকেন্দ্রীক কোতয়ালী
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩১ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩১ সময়
ছাত্রলীগের সাবেক এক নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ ছবি : সংগৃহীত

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের হোসেনকে জেলগেট জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। জুলাই গণঅভুত্থানকেন্দ্রীক কোতয়ালী থানার এক হত্যাচেষ্টা মামলায় এ আদেশ দেওয়া হয়।


সোমবার (২২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। এ সময় তাকে রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে দেন তিনি।


সোমবার জোবায়েরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার উপ-পরিদর্শক হাবিব ফয়সাল। রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন আসামি পক্ষের আইনজীবী মেহেদী হাসান মেরিন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।


গত ১৮ সেপ্টেম্বর জুবায়ের হোসেনকে ভারত সীমান্ত থেকে গ্রেফতার করা হয়।


মামলার অভিযোগে করা হয়, জুলাই গণঅভুত্থানকালে গত বছরের ৫ আগস্ট কোতয়ালী থানার রায়সাহেব বাজার এলাকায় আন্দোলনে অংশ নেন সোয়েব শাহরিয়ার সিভান (২৪)। দুপুর দেড়টার দিকে আসামিদের আক্রমণ ও গুলিবর্ষণে গুরুতর আহত হন তিনি।


এ ঘটনায় গত বছরের ২৩ অক্টোবর তার সহযোদ্ধা ইরফান আহমদ কোতয়ালী থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস