ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্যাংকারদের উৎসাহ বোনাস নিয়ে ‍নতুন সিদ্ধান্ত বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি বৃহস্পতিবার বর্ষার শুরুতেই নদীভাঙন, হুমকিতে শতবর্ষী বাজার হাঁটুপানিতে বসে এসএসসি পরীক্ষা দেওয়ার ছবি ভাইরাল, নড়েচড়ে বসল প্রশাসন বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যত দুর্ঘটনা ও শিক্ষা শুভেন্দুকে দেখেই ‘জয় বাংলা’ ও ‘চোর চোর’ স্লোগান, উত্তাল কালীঘাট একরাতের বৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে বোরো ধান, হতবাক কেন্দুয়ার কৃষক লন্ডনে ২ ব্যক্তিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত গাড়িতে না নেওয়ায় চালককে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ যাত্রীর বিরুদ্ধে দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত এমপি

শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ।
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৯ সময়
শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় কুবি শিক্ষক ছবি : সংগৃহীত

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর এক তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একমাত্র তিনিই এই তালিকায় আছেন।


শনিবার (২০ সেপ্টেম্বর) চলতি বছরের তালিকাটি প্রকাশ করে টপ সায়েন্টিস্ট নেট নামক ওয়েবসাইটটি। প্রতিবছর যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ারের মাধ্যমে নিশ্চিত হয়ে যৌথভাবে এ তালিকা প্রকাশ করা হয়।


মোহাম্মদ শফি উল্যাহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র গাণিতিক পদার্থবিদ্যা, সলিটন তত্ত্ব এবং ডিফারেনশিয়াল সমীকরণের বিশ্লেষণাত্মক ও সাংখ্যিক পদ্ধতি।


জানা যায়, ২০২৫ সালের এই শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকা বিভিন্ন ক্ষেত্রের সাইটেশন সংখ্যা, এইচ-ইনডেক্স ও কো-অথরশিপ-অ্যাডজাস্টেড এইচ-ইনডেক্সের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এ তালিকায় সারা বিশ্বে মোহাম্মদ শফি উল্ল্যাহ'র অবস্থান ৫১১৭২তম।


গুগল স্কলারের তথ্যমতে, বর্তমানে তাঁর গবেষণার সাইটেশনসংখ্যা ১,১০৪। গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে দুইবার ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ পেয়েছেন। বর্তমানে তিনি দুইটি স্কোপাস-ইনডেক্সড জার্নালের একাডেমিক এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।


এ অর্জনে মোহাম্মদ শফি উল্যাহ বলেন, ‘প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়ে আমি গভীরভাবে সম্মানিত। এই স্বীকৃতি কেবল আমার ব্যক্তিগত সাফল্য নয়; বরং এটি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের গবেষণা ও একাডেমিক উৎকর্ষেরও এক উজ্জ্বল স্বীকৃতি।’


তিনি আরও বলেন, ‘আমি সর্বদা চেষ্টা করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে। বিশেষ করে গণিত বিভাগের গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় বিশ্বের শীর্ষ গবেষকদের তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি।’


জনাব মোহাম্মদ শফি উল্যাহর আশা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ব দরবারে বিশ্ববিদ্যালয়কে আরও পরিচিত করবে। তিনি বলেন, ‘আমার বিশ্বাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবে এবং বিশ্বদরবারে আমাদের বিশ্ববিদ্যালয়কে পরিচিত করবে। তাদের সাফল্যের মধ্য দিয়েই আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে আরও সমৃদ্ধ হবে।’


এবিষয়ে গণিত বিভাগের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম জানান, এই অর্জন গণিত বিভাগের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরও অর্জন। শফি উল্ল্যাহ স্যার এধরনের কাজের মাধ্যমে আরও সুনামের সাথে এগিয়ে যাক৷ সারা বিশ্বে তার সুনাম ছড়িয়ে পড়বে বলে আমার বিশ্বাস। আশা করি তার এধরনের কাজে বিভাগ ও বিশ্ববিদ্যালয় সকল ধরনের সুবিধা প্রদান করবে।


প্রসঙ্গত, টপ ২% সায়েন্টিস্ট-এর তালিকায় নাম লেখাতে হলে শুরুতেই এই ওয়েবসাইটে একটি একাউন্ট চালু করতে হয়। এরপর স্কোপাস ডাটাবেইসের ভিত্তিতে সাইটেশন ও বিভিন্ন ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির

বিএনপি জাতির সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করছে: জামায়াত আমির