ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফিফার গোলকধাঁধায় এক ম্যাচ খেলেই জাতীয় দলের স্বপ্ন শেষ ইউরোপসেরা কিপারের সৌদি আরবের বিরুদ্ধে এপস্টিনকে কাবার গিলাফ উপহার দেওয়ার অভিযোগ সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি এমপির ভাতিজা পরিচয়ে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার, এমপি বললেন ‘আমার কোনো ভাতিজা নেই’ সন্তানদের স্নিগ্ধ ছোঁয়ায় পরীমণির জন্মদিনের প্রথম প্রহর নির্বাচনের আগেই ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের ১৫ নভেম্বর ‘অভিষেক’ ম্যাচে নামছেন ৪৬ বছরের রোনালদিনহো মধুতে এমন কী আছে, যা সহজে নষ্ট হতে দেয় না টঙ্গীতে শিশুকন্যাকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসাশিক্ষক আটক, থানায় দুই পক্ষের মামলা বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি ১, আহত অন্তত ১২

ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু

ভোলার তজুমুদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মো. তাহের মাঝি (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ
  • আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৯ সময়
  • আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৯ সময়
ভোলায় বজ্রপাতে জেলের মৃত্যু ছবি : সংগৃহীত

ভোলার তজুমুদ্দিনে মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে মো. তাহের মাঝি (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জেলে।


সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চৌমোহনী লঞ্চঘাট সংলগ্ন নদীপারে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহের মাঝি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তাহের মাঝির নেতৃত্বে কয়েকজন জেলে ট্রলারে করে নদীতে মাছ ধরছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তা সরাসরি তাহের মাঝির শরীরে লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সঙ্গে বজ্রপাতে আহত হন আরও দুই জেলে।


তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে শীর্ষে রোনালদো, ধারে কাছেও নাই মেসি