ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন মঞ্জুর

২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৫ সময়
সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন মঞ্জুর ছবি : সংগৃহীত

২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত।


রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে এই আবেদন মঞ্জুর করেন।


এর আগে, গত ১৮ সেপ্টেম্বর এই দম্পতির ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত।


এদিকে, আজ রোববার চট্টগ্রাম থেকে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুদক।


দুদক জানায়, প্রাথমিকভাবে নথিগুলো পর্যালোচনা করে ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ক্যাম্বোডিয়ায় সাইফুজ্জামানের সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশে-বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস রয়েছে বলে দেখা গেছে। তাছাড়া, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাঁচার তথ্য-প্রমাণের নথি রয়েছে বলেও দেখা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের