ঢাকা | |
সংবাদ শিরোনাম :

জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বই ছাপানোর দায়িত্ব কারা
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
জানুয়ারিতেই পাঠ্যপুস্তক হাতে পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা ছবি : সংগৃহীত

এবার জানুয়ারিতেই শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক হাতে পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বই ছাপানোর দায়িত্ব কারা পাবে সে তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে বলেও জানান।


রোববার (২১ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


উপদেষ্টা বলেন, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে কিছু অনিয়মের অভিযোগ ছিলো। যাদের ব্যপারে অনিয়মের অভিযোগ ছিল এবার তাদের কাজ দেয়া হবে না।


তিনি আরও বলেন, টিকা কেনার অনুমোদন দেয়া হয়েছে। ইউনিসেফের সাথে নেগোসিয়েট করে করে টিকার কমিশন কমানোর কথা বলা হয়েছে। কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমে পরবর্তী তিন মাসের টিকা আনা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ