ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

নড়াইলে আধিপত্য বিস্তারে জেরে দু’গ্রামের সংঘর্ষে আহত ২৫

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এবং কামারগ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মধ্যে সংঘর্ষে অন্তত ২৫
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৭ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৭ সময়
নড়াইলে আধিপত্য বিস্তারে জেরে দু’গ্রামের সংঘর্ষে আহত ২৫ ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এবং কামারগ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।


শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দুই গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।


লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের পাশাপাশি দুই গ্রাম সরশুনা ও কামারগ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা ছিল। উভয়পক্ষ এ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায়, এতে হতাহতের ঘটনাও ঘটে।


শনিবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয় ও স্বজনরা আহতদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।


সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এছাড়া আহতদের মধ্যে কয়েকজন জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, বাকিরা হাসপাতালে ভর্তি হয়েছেন।


এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার