ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

৯ দাবি নিয়ে পর্তুগালে এনসিপির বিক্ষোভ

পর্তুগালে বসবাসরত সব অভিবাসীর মানবিক মর্যাদা অনুযায়ী অভিবাসন নীতি ও অধিকার আদায়ের জন্য সলিডারিটি ইমিগ্রেন্টের ডাকা বিক্ষোভে একাত্মতা
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
৯ দাবি নিয়ে পর্তুগালে এনসিপির বিক্ষোভ ছবি : সংগৃহীত

পর্তুগালে বসবাসরত সব অভিবাসীর মানবিক মর্যাদা অনুযায়ী অভিবাসন নীতি ও অধিকার আদায়ের জন্য সলিডারিটি ইমিগ্রেন্টের ডাকা বিক্ষোভে একাত্মতা পোষণ করে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াসপোরা অ্যালায়েন্স পর্তুগাল শাখা৷


স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) পর্তুগিজ পার্লামেন্টের সামনে রাজপথে বিক্ষোভে অংশ নেন তারা৷ এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে৷


বিক্ষোভকারীদের দাবিগুলো হলো—


১. সব অভিবাসীর জন্য মানবিক অভিবাসন ব্যবস্থা ও ন্যাশনালিটি আইন প্রনয়ণ করা।


২. পারিবারিক রিউনিফিকেশন সহজ করা এবং উন্মুক্ত করে দেওয়া।


৩. অভিবাসীদের জন্য মানবিক সম্মান, মর্যাদা ও ন্যায়বিচার।


৪. একজন কম, একজন বেশি এমন অভিবাসন আইন প্রনয়ণ না করা।


৫. ডিটেনশন সেন্টারে আটক অভিবাসীদের ছেড়ে দেওয়া।


৬. অভিবাসীরা ক্রিমিনাল না, অভিবাসীদের স্বাধীনতা দরকার।


৭. যে পর্তুগালে জন্মগ্রহণ করে সে পর্তুগিজ।


৮. সবার জন্য সমান আইন করা।


৯. স্কুলসহ বিভিন্ন জায়গায় অভিবাসীদের সন্তানদের আক্রমণ না করা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম

দীর্ঘ মেয়াদি উন্নয়নের লক্ষ্যে বিসিবি নির্বাচনে লড়বেন তামিম