ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

রাবিতে আন্দোলনের মুখে পোষ্য কোটার সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
রাবিতে আন্দোলনের মুখে পোষ্য কোটার সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই সিদ্ধান্ত জানানো হয়।


এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার (২১ সেপ্টেম্বর) জরুরী সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে।


এর আগে, রাতের মধ্যে পোষ্য কোটা বাতিলের আল্টিমেটাম দিয়ে ভিসির বাসভবন ঘিরে রেখে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময়, একযোগে নেমে আসে ১৭টি হলের শিক্ষার্থীরা।


অপরদিকে, এরও আগে রাত ৮টার দিকে সিনেট মিটিং শেষে পোষ্য কোটা বাতিলের এই আন্দোলনে উপ উপাচার্য ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের