ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেসএক্সের প্রযুক্তিতে আকাশে ভাসবে টেসলার নতুন রোডস্টার, আনলেন ইলন মাস্ক 'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল শারদীয় দুর্গাপূজায় দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের রাষ্ট্রপতির শুভেচ্ছা ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি, নতুন রোগী ভর্তি ১১৮১ জন রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দাম চড়া, স্বস্তি নেই মাছ ও মুরগিতেও দুই-তিন সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে: অর্থমন্ত্রী পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল সিরাজগঞ্জে ট্রাকের গতিরোধ করে গ্যাস সিলিন্ডার লুট মদিনায় ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদি জোটের বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

জি২০ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সম্মেলনস্থলে এসে
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:২১ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:২১ সময়
জি২০ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত
নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে সম্মেলনস্থলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে এ সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।

সম্মেলনের জন্য বিশেষভাবে সাজানো কনভেনশন সেন্টার ‘ভারত মণ্ডপম’-এ উপস্থিত হন বিশ্বনেতারা। প্রথম পর্যায়ে আলোচনার বিষয় হলো ‘ওয়ান আর্থ’। দ্বিতীয় পর্যায়ে আলোচনার বিষয় হবে ‘ওয়ান ফ্যামিলি’। এর মধ্যে থাকছে মধ্যাহ্নভোজের ব্যবস্থা। এ ছাড়া নৈশভোজের ব্যবস্থা থাকছে রাত ৮টায়।

ভারতের জি-২০-এর মুখ্য সমন্বয়ক ও সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা শুক্রবার নয়াদিল্লিতে সাংবাদিকদের বলেছেন, ভারতের খুব কাছের বন্ধু ও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে।

জি-২০ সম্মেলন নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে শ্রিংলা বলেন, গত ১ ডিসেম্বর ভারত জি-২০-এর সভাপতির দায়িত্ব নেয়। এরপর ভারতজুড়ে ৬০টিরও বেশি শহরে ২০০-এরও বেশি বৈঠক হয়েছে। সম্মেলন ও বৈঠকগুলোকে ঘিরে ভারত তার গণতন্ত্র, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছে।

আগামীকাল রোববার সম্মেলনের শেষ দিন নরেন্দ্র মোদি ‘এক ভবিষ্যৎ’ শীর্ষক সেশনে সভাপতিত্ব করবেন। সম্মেলন উপলক্ষে আসা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ অন্য অতিথিদের সম্মানে ভারতের রাষ্ট্রপতি আজ নৈশভোজের আয়োজন করছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা