ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা

পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪৫ সময়
পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন ছবি : সংগৃহীত

যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন।


এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ৩ জোড়া এবং ঢাকা-চট্টগ্রাম রুটে ১ জোড়া ট্রেন চলবে। প্রতিটি স্পেশাল ট্রেনে থাকবে ১৮টি বগি। যেগুলোতে দিনে আসন সংখ্যা ৮৩৪টি, আর রাতে ৭৮৯টি।


ভাড়া নির্ধারণ করা হয়েছে নিয়মিত সুবর্ণ, সোনার বাংলা ও কক্সবাজার এক্সপ্রেসের মতোই। তবে যাত্রীদের এসি সিটে ৩০ শতাংশ এবং নন-এসি সিটে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া দিতে হবে।


রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম-ঢাকা রুটে স্পেশাল ট্রেন দুপুর ২টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ৮টায় ঢাকায় পৌঁছাবে। একই দিন রাতে কমলাপুর থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’ ছাড়বে রাত সাড়ে ১০টায়। ১ অক্টোবর কক্সবাজার থেকে ঢাকাগামী ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ সকাল সাড়ে ১১টায় ছেড়ে রাত ৮টায় পৌঁছাবে। ওই দিন রাতেও ঢাকা থেকে কক্সবাজারে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’।


আবার ৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ছেড়ে আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’ এবং রাতে ঢাকা থেকে কক্সবাজারে যাবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০২’। এরপর ৪ অক্টোবর বেলা সাড়ে ১১টায় কক্সবাজার থেকে ঢাকায় আসবে ‘ট্যুরিস্ট স্পেশাল-১০০১’। একই দিন রাতে ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘চট্টগ্রাম স্পেশাল’ ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায় এবং ভোর সাড়ে ৪টায় পৌঁছাবে চট্টগ্রামে।


রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট তারেক মুহাম্মদ ইমরান জানিয়েছেন, অতিরিক্ত যাত্রী চাহিদা সামলাতে বিশেষ ট্রেন চালানো হচ্ছে। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা