ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত ২

বগুড়ার শিবগঞ্জে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন।শনিবার (২০ সেপ্টেম্বর)
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৭ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৭ সময়
বগুড়ায় ট্রাকের ধাক্কায় চালকসহ নিহত ২ ছবি : সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত হয়েছেন।


শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দি গ্রামের আলী শেখের ছেলে ট্রাকচালক মো. মিনহাজ (৩৫) এবং একই গ্রামের শাহ আলমের ছেলে মো. ইমরান (২৮)।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একটি আলুবোঝাই ট্রাক পাকুরতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল।


এ সময় একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পাথরবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক মিনহাজ ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সহকারী ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।


কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে।


নিহতদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা