ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

ফরিদপুরে এক ঘরে শিশুর রক্তাক্ত মরদেহ, আরেক ঘরে অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরে এক ঘর থেকে শিশুর রক্তাক্ত মরদেহ এবং বাইরের আরেক ঘর থেকে মায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
ফরিদপুরে এক ঘরে শিশুর রক্তাক্ত মরদেহ, আরেক ঘরে অন্তঃসত্ত্বা মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

ফরিদপুরে এক ঘর থেকে শিশুর রক্তাক্ত মরদেহ এবং বাইরের আরেক ঘর থেকে মায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যেরা। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 


আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম হুজাইফা (৫) ও মৃত মায়ের নাম সুমাইয়া আক্তার (২২)।


সুমাইয়া অন্ত:সত্ত্বা ছিলেন বলে জানা গেছে। নিহত সুমাইয়া ফরিদপুর সদরের কৈজুরী গ্রামের বাসিন্দা রমজান মুন্সীর স্ত্রী। রমজান মুন্সী সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের বাসিন্দা মোতালেব মুন্সির ছেলে।


এর আগে, ২০২০ সালে সুমাইয়ার সাথে রমজানের বিয়ে হয়। হুজাইফাই তাদের একমাত্র সন্তান ছিল। রমজান দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলেন। তবে গত দুই বছর আগে  তিনি দেশে ফিরে আসেন এবং বর্তমানে অন্য কোন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।


রমজানের বাবা মোতালেব মুন্সি জানান, ঘটনার সময় তিনি বাড়ির কাছে গরুর খামারে কাজ করছিলেন। হঠাৎ-ই বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে তিনি বাড়িতে আসেন এসেই মর্মান্তিক ঘটনা জানতে পারেন।


তিনি বলেন রমজানের সাথে সুমাইয়ার সম্পর্ক খুব ভাল ছিল । কখনো তাদের মধ্যে কলহ হয়েছে বলে শোনা যায়নি।  তবে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, সুমাইয়া ও রমজানের মধ্যে প্রায় ঝগড়াঝাঁটির কথা শুনতে পেতেন তারা।


ইতোমধ্যে, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, সুমাইয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে। আর শিশুটিকে ঘরের মধ্যেই গলাকাটা অবস্থায় কম্বল প্যাচানো মৃত অবস্থায় পাওয়া যায়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার