ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

চাঁদপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আটক ৩

চাঁদপুরের ফরিদগঞ্জে পথের জায়গা নিয়ে বিরোধে হাতুড়ির আঘাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খাজা আহমেদ (৫৫) খুনের ঘটনায়
  • আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪৯ সময়
চাঁদপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, আটক ৩ ছবি : সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে পথের জায়গা নিয়ে বিরোধে হাতুড়ির আঘাতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খাজা আহমেদ (৫৫) খুনের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. শাহ আলম।


এর আগে বুধবার রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


পুলিশ জানায়, এ ঘটনায় অভিযুক্ত নুর মোহাম্মদ খান (৫০), ছোট ভাই শাহজালাল (৪০) ও শাহজালালের স্ত্রী আসমা বেগমকে (৩৩) আটক করা হয়েছে।


ভাই ওয়ালী উল্লাহ জানান, বাড়ির পথের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রাতে এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছোট ভাই শাহজালাল হাতুড়ি দিয়ে বড় ভাই খাজা আহমেদকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।


নিহত খাজা আহমেদের স্ত্রী ও পরিবারের সদস্যরা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।


ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত শাহজালালসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। খাজা আহমেদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস