ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

রংপুরে পুলিশ কর্মকর্তাসহ ২ জনের অবৈধ সম্পদ জব্দ করেছে দুদক

রংপুরে অবৈধ সম্পদ অর্জনের মামলায় এক পুলিশ কর্মকর্তার এবং পলিটেকনিকের সাবেক ইন্সট্রাকটরের বাড়ি ও মার্কেটসহ এক একর অবৈধ
  • আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
রংপুরে পুলিশ কর্মকর্তাসহ ২ জনের অবৈধ সম্পদ জব্দ করেছে দুদক ছবি : সংগৃহীত

রংপুরে অবৈধ সম্পদ অর্জনের মামলায় এক পুলিশ কর্মকর্তার এবং পলিটেকনিকের সাবেক ইন্সট্রাকটরের বাড়ি ও মার্কেটসহ এক একর অবৈধ জমি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


গতকাল (১৭ সেপ্টেম্বর) আদালতের নির্দেশে এ সম্পদ জব্দ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের সমন্বিত কার্যালয়ের দুদক উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা।


জানা গেছে, রংপুর নগরীর নিউ জুম্মাপাড়ায় তিনতলা বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বাস করছেন বর্তমান দিনাজপুর জেলার পার্বতীপুর চাকরিরত পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে দুলাল হোসেন। তার বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি বাড়ির একাংশ ভাড়া দিয়েছেন। এ প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা দুলাল হোসেনকে একাধিকবার সম্পদ অর্জনের উৎস জানতে চেয়েছিল দুদক। কিন্তু তিনি ওই বাড়ি নির্মাণের অর্থের উৎসসহ প্রয়োজনীয় তথ্য দিতে পারেননি।


এদিকে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ইন্সট্রাকটরের বিরুদ্ধে এক একরের বেশি জমিতে মার্কেট, বাড়িসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করার অভিযোগ রয়েছে। একই এলাকায় অবস্থিত আবু হেনা আশিকুর রহমান নামে তিনি প্রায় ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।


দুদক তথ্য সূত্রে জানা গেছে, এই দুজনের অবৈধ সম্পদ যাতে অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারেন সে জন্য রংপুরের বিশেষ জজ আদালতে ক্রোক করার আবেদন করেছে দুদক। আদালত তাদের সম্পদ ক্রোক করার আদেশ দেয়ায় দুলাল হোসেন ও আবু হেনা আশিকুর রহমানের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় দুদকের বিশেষ টিম।


এই অভিযানে দুদকের সহকারী পরিচালক বেলাল হোসেন ও সমন্বিত কার্যালয়ের অন্য কর্মকর্তারা অংশ নেন।


রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজির প্রধান শাকিনুর আলম জানান, এই অবৈধ সম্পদের বিষয়ে আমাদের প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে তার খুব কাছের লোক দুদকে অভিযোগ করেন। আগে ওই জায়গাটিতে রিট পলিটেকনিক ইনস্টিটিউটের কার্যক্রম চালানো হতো, এখন আর হচ্ছে না।


এ বিষয়ে, রংপুর দুদকের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা জানান , অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত চলছে। এই দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষ হলে অভিযোগপত্র দাখিল করা হবে। এরপর আদালতে নিয়মিত বিচার প্রক্রিয়া শুরু হবে। সম্পদগুলো যাতে অন্য কারও কাছে হস্তান্তর করতে না পারে সে জন্য আদালতের নির্দেশ অনুযায়ী ক্রোক করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ