ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ভাঙ্গা থানায় হামলার ঘটনায় প্রধান আসামি নিক্সন চৌধুরী

ফরিদপুরে অবরোধ চলাকালে ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৫ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৫ সময়
ভাঙ্গা থানায় হামলার ঘটনায় প্রধান আসামি নিক্সন চৌধুরী ছবি : সংগৃহীত

ফরিদপুরে অবরোধ চলাকালে ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসমি করে মামলা করেছে পুলিশ।


মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা থানার এস আই আজাদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে আরো অনেকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এছাড়া হামিরদী ইউনিয়নের চেয়াম্যান খোকন মিয়া মামলার ২নং আসামি করা হয়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুর-৪ আসনের এলাকা ভাঙ্গায় ৫ সেপ্টেম্বর থেকে অবরোধ করে আন্দোলন করে আসছিল ভাঙ্গার আলগী ও হামেরদী ইউনিয়নবাসী। টানা বারোদিনের আন্দোলনে উত্তাল ছিল ভাঙ্গা উপজেলা। আন্দোলনের এগারোতম দিনে ১৫ সেপ্টেম্বর দুপুরে বিক্ষুদ্ধ আন্দোলনকারী ভাঙ্গা থানাসহ ৫টি সরকারি দপ্তরে হামলা করে ভাঙচুর চালায়।


হামলাকারী পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এতে পুলিশের প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানাগেছে। এছাড়া উপজেলার পরিষদ, নির্বাচন কার্যালয়, হাইওয়ে থানায় ব্যাপক ভাঙচুর করে ক্ষয়ক্ষতি করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ