ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আখাউড়ায় রাস্তা বন্ধ করার প্রতিবাদে দুই ট্রেন আটকে দিয়েছে এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হওয়ার ঘটনায় রেলক্রসিং এলাকাটি বন্ধ করার উদ্যোগ নেয় রেলওয়ে
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৬ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৬ সময়
আখাউড়ায় রাস্তা বন্ধ করার প্রতিবাদে দুই ট্রেন আটকে দিয়েছে এলাকাবাসী ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হওয়ার ঘটনায় রেলক্রসিং এলাকাটি বন্ধ করার উদ্যোগ নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে আখাউড়া উপজেলার গ্রিশনগর এলাকায় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন আটকে দেয় এলাকাবাসী। প্রায় আধাঘন্টা পর যাত্রীদের অনুরোধে ট্রেন দুটিকে যেতে দেয় তারা।


বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকউপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রিশনগর অবৈধ রেলক্রসিং এলাকায় ট্রেন দুটি আটক করে এলাকাবাসি। পরে ১১ টার দিকে ট্রেনগুলো ছেড়ে আসে।


এলাকাবাসী জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কসবা থেকে আখাউড়াগামী একটি সিএনজি গঙ্গাসাগর ও ইমামবাড়ির মাঝামাঝি গ্রিশনগর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন অটোরিকশায় ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। দুর্ঘটনায় কসবা উপজেলার শিকারপুর গ্রামের ইয়াজুল ইসলামের স্ত্রী পপি আক্তার (২০) এবং একই উপজেলার মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৮)। এই ঘটনার পর রেলওয়ে বিভাগের লোকজন কসবা থেকে আখাউড়া যাওয়ার গঙ্গাসাগর ও ইমামবাড়ির মাঝামাঝি গ্রিশনগর রেলক্রসিং রাস্তাটি বন্ধ করার উদ্যোগ নেয়। এরই প্রতিবাদে এই এলাকার কয়েক'শ সাধারণ মানুষ রেলপথে অবস্থান নিয়ে লাল পতাকা দেখিয়ে দুটি ট্রেন আটকে দেয়। পরে সাধারণ যাত্রীদের অনুরোধে ট্রেনগুলো যেতে দেয়া হয়।


তারা আরো বলেন, এই রাস্তাটি দিয়ে দুই উপজেলার কয়েক হাজার লোকজন চলাচল করে। রাস্তাটি বন্ধের সিদ্ধান্ত নিলে রেলপথ অবরোধসহ কঠোর পদক্ষেপ নেয়া হবে।


আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. শফিকুল ইসলাম বলেন, মনিয়ন্দ গ্রিশনগরের অবৈধ রেলক্রসিং এলাকায় দুইদিন আগে সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায় দুইজন মারা যান। এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ আজ সকালে অবৈধ রেলক্রসিং বন্ধ করার জন্য যায়। এসময় এলাকাবাসী উত্তেজিত হয়ে দূটি ট্রেন আটকে দেয়। পরে পুলিশ ও এলাকাবাসীর সহায়তায় ট্রেনগুলো ছেড়ে যায়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ