ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

চাকরির সুবাদে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বিভিন্ন জেলায় বদলি হয়েছেন। অভিযোগ উঠেছে, সরকারি পদমর্যাদা ব্যবহার
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৪ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৪ সময়
১৭ বিয়ে করা সেই বন কর্মকর্তা সাময়িক বরখাস্ত ছবি : সংগৃহীত

চাকরির সুবাদে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী বিভিন্ন জেলায় বদলি হয়েছেন। অভিযোগ উঠেছে, সরকারি পদমর্যাদা ব্যবহার করে তিনি একটি বা দুটি নয়, ১৭টি বিয়ে করেছেন। এমনকি যৌতুকের জন্য স্ত্রীদের ওপর নির্যাতন চালাতেন।


এ নিয়ে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিক স্ত্রী অভিযোগ দিয়েছিলেন। বিষয়টি জানাজানি হলে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। অসদাচরণের অভিযোগে গতকাল মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে।


একইসঙ্গে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।


বন কর্মকর্তা কবির হোসেনের বিচার দাবিতে বরিশালের মানুষ মানববন্ধন করেন। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন স্বজনরা।


এদিকে, মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস