ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

চাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪৭৪ জন, জমা দেয়ার শেষ দিন আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়
চাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৪৭৪ জন, জমা দেয়ার শেষ দিন আজ ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী হতে ৪৭৪ জন মনোয়নপত্র সংগ্রহ করেছেন। তাছাড়া, হল সংসদে ৫৮৯ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।


আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়া যাবে। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। এরপর আপত্তি গ্রহণ শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময় থাকলেও প্রার্থীদের ভিড়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলে। এদিন সকাল থেকেই চাকসু ভবনে বিভিন্ন পদে প্রার্থী, সমর্থক এবং সাধারণ শিক্ষার্থীদের ভিড় দেখা যায়। প্রথম দুইদিন নিস্প্রাণ থাকলেও মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে উৎসবের আমেজ তৈরি হয়।


এদিকে, দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের আমেজ বইছে। প্রার্থীরা শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। সবমিলিয়ে সরগরম চবি ক্যাম্পাস।


এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির

বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির