ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ঘাঘট নদী থেকে শিক্ষিকার ভাসমান মরদেহ উদ্ধার

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়া পাড়া এলাকার ঘাঘট নদী থেকে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৬
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৬ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৬ সময়
ঘাঘট নদী থেকে শিক্ষিকার ভাসমান মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার পূর্ব কোমরনই মিয়া পাড়া এলাকার ঘাঘট নদী থেকে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ওই মরদেহ উদ্ধার করে গাইবান্ধা সদর থানা পুলিশ।


এরআগে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।


মরদেহ উদ্ধার হওয়া চল্লিশোর্ধ্ব বছর বয়সী ওই শিক্ষিকার নাম তাসমিন আরা নাজ। তিনি ওই এলাকার নাজির হোসেনের মেয়ে এবং গাইবান্ধা এন,এইচ মর্ডাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকা মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি।


গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


পরে এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা গাইবান্ধা সদর থানার ওসি অপারেশন আবু ইকবাল পাশা মোবাইল ফোনে বার্তা২৪.কমকে বলেন, আমরা ঘটনাস্থল থেকে মাত্র মরদেহ উদ্ধার করেছি। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানতে পেরেছি। অন্যান্য বিষয়গুলো তদন্ত এবং ময়নাতদন্তের পর জানা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ