ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

শাকিব-বুবলীর সঙ্গে স্কুলে শেহজাদের প্রথম দিন

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান গত কয়েক বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায়। অপু বিশ্বাসের সঙ্গে
  • আপলোড সময় : ৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৫৪ সময়
  • আপডেট সময় : ৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৩:৫৪ সময়
শাকিব-বুবলীর সঙ্গে স্কুলে শেহজাদের প্রথম দিন ছবি : অনলাইন
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান গত কয়েক বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায়। অপু বিশ্বাসের সঙ্গে বিয়ে, সন্তান এবং বিচ্ছেদ সংক্রান্ত আলোচনার রেশ না কাটতেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে আরেক নায়িকা বুবলীর সঙ্গে।  

দুটি বিষয় নিয়ে কম জলঘোলা হয়নি। শাকিব ইস্যু নিয়ে এখনও মাঝে মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কাদা ছোড়াছুড়ি করতে দেখা যায় অপু-বুবলীকে। 

অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের বিচ্ছেদের বিষয়টি দুজনেই স্বীকার করে নিলেও বুবলী সঙ্গে বিচ্ছেদের বিষয়টি শুধু শাকিব খানই জানিয়েছেন। অন্যদিকে, বুবলীর দাবি তাদের এখনও বিচ্ছেদ হয়নি।

এসব আলোচনার মধ্যেই কিছুদিন আগে অপু বিশ্বাস ও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরেছেন কিং খান। বিষয়টি নিয়ে ভক্তরা প্রশংসা করলেও প্রশ্ন উঠেছিল আরেক ছেলে শেহজাদ খান বীর কি তবে বাবার স্নেহ থেকে বঞ্চিত?

যদিও দেশে ফিরেই এ প্রশ্নের উত্তর দিয়েছিলেন শাকিব খান। জানান, দুই ছেলের প্রতিই তার সমান ভালোবাসা রয়েছে। জয়ের মতো ছোট ছেলে বীরকেও সুন্দর স্মৃতি উপহার দেবেন তিনি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সেটিরই কিছুটা প্রমাণ পাওয়া গেল। এদিন শেহজাদ খান বীরকে স্কুলে ভর্তি করিয়েছেন শাকিব খান ও বুবলী।

আর সন্তানের স্কুলের প্রথম দিনে অভিভাবক হিসেবে দুজনেই সঙ্গে গেছেন। আর এই আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নায়িকা বুবলী।

ছবিগুলো ফেসবুকে পোস্ট করে বুবলী লিখেছেন, “আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালোবাসা এবং মায়ার। কারণ আজ আমাদের শেহজাদ বাপজানের স্কুলের প্রথম দিন। এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা-পা করে আস্তে আস্তে বড় হচ্ছো। আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ!”

ছেলের জন্য দোয়া চেয়ে বুবলী লিখেছেন, “অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।”

ছবিগুলোতে দেখা গেছে, ছেলের সাদা পোশাকের সঙ্গে মিল রেখে শাকিব-বুবলীও সাদা রঙের পোশাক পরে স্কুলে গেছেন। জানা গেছে, আব্রাহাম খান জয় যে স্কুলে পড়ে, সেখানেই বীরকে ভর্তি করানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ সেপ্টেম্বর বিয়ের কথা প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। তারা জানান, তাদের দুই বছরের একটি ছেলেসন্তানও রয়েছে। বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ২০১৮ সালের ২০ জুলাই তাদের বিয়ে হয়। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম।

এর আগে, শাকিবের খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। আব্রাম খান জয় নামে এক ছেলে রয়েছে তাদের।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ