ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পেজেশকিয়ান: ‘শুধু কথায় ইসরায়েলি বর্বরতা থামানো যাবে না’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, শুধু নিন্দা ও কথায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে না। তিনি মুসলিম দেশগুলোকে একজোট
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:১১ সময়
পেজেশকিয়ান: ‘শুধু কথায় ইসরায়েলি বর্বরতা থামানো যাবে না’ ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, শুধু নিন্দা ও কথায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ হবে না। তিনি মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


সোমবার কাতারের দোহায় শুরু হওয়া আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর এক যৌথ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। সাম্প্রতিক কাতার হামলার প্রেক্ষাপটে পেজেশকিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনই ইসরায়েলকে আজ এতটা সাহসী করে তুলেছে।‘


তিনি দাবি করেন, কাতারে ইসরায়েলের হামলা কোনো শক্তি প্রদর্শনের বার্তা নয়, বরং এক ধরনের ‘হতাশার বহিঃপ্রকাশ’।


ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েল জানে মুসলিম বিশ্ব বিভক্ত, আর পশ্চিমা সমর্থন তাদের পেছনে রয়েছে। তাই বারবার আগ্রাসনের সাহস পাচ্ছে। কিন্তু এখন সময় এসেছে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জবাব দেওয়ার।‘


তিনি সতর্ক করে বলেন, ‘গাজা, লেবানন, কাতার কিংবা ইরান কোনো আরব বা ইসলামি দেশই আজ জায়নিস্ট হামলা থেকে নিরাপদ নয়।‘


পেজেশকিয়ান আরও বলেন, ‘কাতারে হামলার মধ্য দিয়ে ইসরায়েল আসলে পুরো মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। এই ধ্বংসস্তূপ থেকেই এক নতুন বিশ্বব্যবস্থা গড়ে উঠবে, যেখানে আগ্রাসন নয়, ন্যায়বিচারই হবে ভিত্তি।‘


তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যারা জায়নিস্ট শাসনের এই আগ্রাসনকে সমর্থন দিচ্ছে, তাদের অপরাধও ইতিহাসে রয়ে যাবে।‘


বিশ্লেষকরা মনে করছেন, মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভাজন ও পশ্চিমা প্রভাবের বাস্তবতায় এই আহ্বান কতটা বাস্তবায়নযোগ্য হবে, তা সময়ই বলবে। তবে দোহা সম্মেলনে পেজেশকিয়ানের এই বক্তব্য মুসলিম বিশ্বের ঐক্যের প্রয়োজনে এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ