ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

কৃষি ঋণ সহজে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

এখন থেকে কৃষি ও গ্রামীণ ঋণের ক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের জন্য ব্যাংকগুলো আর কোনো
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৫ সময়
কৃষি ঋণ সহজে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ছবি : সংগৃহীত

এখন থেকে কৃষি ও গ্রামীণ ঋণের ক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের জন্য ব্যাংকগুলো আর কোনো ধরনের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) চার্জ গ্রহণ করবে না।


সোমবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর গত ৫ মে জারি করা বিজ্ঞপ্তি (সার্কুলার লেটার নং-০২) অনুযায়ী কৃষি ও গ্রামীণ ঋণের আওতাধীন শস্য-ফসল খাতসহ অন্যান্য খাতে ২.৫০ লাখ টাকা পর্যন্ত নতুন ঋণ আবেদন বা বিদ্যমান ঋণ নবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঋণগ্রহীতা, সহঋণগ্রহীতা ও জামিনদারের প্রস্তুত সিআইবি রিপোর্টের সার্ভিস চার্জ মওকুফ করা হবে।


তবে কিছু ব্যাংক এখনও গ্রাহকের কাছ থেকে এ চার্জ নিচ্ছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে ফেরতের জন্য যথেষ্ট আবেদন করছে না। ফলে অনেক ঋণগ্রহীতা এ সুবিধা পাচ্ছেন না।


কৃষি ও গ্রামীণ ঋণ নীতিমালার ধারা ২.১.৬ অনুযায়ী, অগ্রাধিকার খাতে স্বল্পসুদে ঋণ প্রাপ্তি নিশ্চিত করতে ব্যাংকগুলো নির্ধারিত সুদের বাইরে অতিরিক্ত কোনো চার্জ, প্রসেসিং ফি বা মনিটরিং ফি নিতে পারবে না। তাই এখন থেকে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে গ্রাহক সিআইবি চার্জ থেকে সম্পূর্ণ অব্যাহতি পাবেন।


ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা সঙ্গে সঙ্গে কার্যকর হবে।


এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’