ঢাকা | |
সংবাদ শিরোনাম :
টানা ১১ দিনের ছুটির হাতছানি, ভিসা ছাড়াই ঘুরতে পারবেন ৩৭ দেশে বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল: প্রধানমন্ত্রী ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির ফোনালাপ নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী হাওর পাড়ে থেমে থেমে বৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক জ্বালানির উচ্চমূল্যে পিষ্ট হচ্ছেন মার্কিনিরা: ট্রাম্পের সমালোচনায় কংগ্রেস সদস্য ব্যাংক রেজোল্যুশন আইনের মাধ্যমে লুটপাটকারীদের মালিকানা ফিরিয়ে দেওয়া হচ্ছে: আখতার সম্মাননা পেলেন বাংলাদেশ ও নেপালের ৩৭ আলোকচিত্রী, ইত্তেফাকের একজন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: সব পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী

পিএসসিকে সহায়তা করার জন্য ৭৫ কর্মকর্তাকে সংযুক্তি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)-কে সহায়তা করতে ৭৫ জন কর্মকর্তাকে সংযুক্তি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা সবাই বিভিন্ন মন্ত্রণালয়ের
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৫৬ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৫৬ সময়
পিএসসিকে সহায়তা করার জন্য ৭৫ কর্মকর্তাকে সংযুক্তি ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি)-কে সহায়তা করতে ৭৫ জন কর্মকর্তাকে সংযুক্তি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তারা সবাই বিভিন্ন মন্ত্রণালয়ের ক্যাডার বহির্ভূত সহকারী সচিব।


আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। এ সময় তাঁরা পিএসসিকে সহায়তা করবেন।


মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সংযুক্তির বিষয়টি জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বি.সি.এস.পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ) পরিচালনায় কমিশনকে সহায়তা দেওয়ার জন্য ৭৫ জন কর্মকর্তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সংযুক্তি করা হলো।


প্রজ্ঞাপনে আরো বলা হয়, ১৭ সেপ্টেম্বর সকাল ১১টায় সংযুক্ত কর্মকর্তাদের ওরিয়েন্টেশনের জন্য সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। সে মোতাবেক কর্মকর্তাদের নির্ধারিত তারিখ ও সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে উপস্থিত হয়ে এ ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হলো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ