ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির

আসন বিন্যাসের প্রতিবাদে আজও ভাঙ্গায় মহাসড়ক-রেলপথ অবরোধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ৪ নম্বর সংসদীয় আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৭ সময়
আসন বিন্যাসের প্রতিবাদে আজও ভাঙ্গায় মহাসড়ক-রেলপথ অবরোধ ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ৪ নম্বর সংসদীয় আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে আজও মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এছাড়া কৈডুবি সদরদী এলাকায় বেনাপোল-ঢাকা রেলপথও অবরোধ করেছে বিক্ষুব্ধরা।


রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে ভাঙ্গায় ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়কের ৮টি পয়েন্টে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে রাজধানী থেকে ভাঙ্গা হয়ে চলাচলকারী বিভিন্ন জেলার যান চলাচল বন্ধ হয়ে গেছে।


হামিরদী ও আলগী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেয় স্থানীয়রা। এর আগে গত সপ্তাহেও টানা তিনদিন একইভাবে অবরোধ করেন বিক্ষোভকারীরা।


উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট অনুযায়ী ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ এর অন্তর্গত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পাশের নগরকান্দা উপজেলার সঙ্গে অর্থাৎ, ফরিদপুর-২ সংসদীয় আসনের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে। এর পরেই ক্ষোভে ফুঁসে ওঠে স্থানীয়রা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ