ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

সার আমদানিতে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন: কৃষি মন্ত্রণালয়

সার আমদানিতে দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়।শনিবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়
সার আমদানিতে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন: কৃষি মন্ত্রণালয় ছবি : সংগৃহীত

সার আমদানিতে দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়।


শনিবার (১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয় একথা জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অসত্য তথ্য প্রচার করা হয়েছে। নন-ইউরিয়া সার আমদানি ২০১৫ সালের পরিপত্র অনুযায়ী সর্বনিম্ন দরের ভিত্তিতে করা হয়। পূর্বে একাধিক প্রতিষ্ঠানকে বিভিন্ন দরে সার সরবরাহের সুযোগ থাকলেও বর্তমান সরকার সর্বনিম্ন দর গ্রহণের সিদ্ধান্ত নেয়ায় বিপুল অর্থ সাশ্রয় হয়েছে।


কৃষি মন্ত্রণালয় জানায়, সার আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক বুলেটিন ‘আরগুস’ ও ‘ফার্টিকন’-এর মূল্য তালিকা অনুসরণ করা হয়। অবস্থান ও জাহাজ ভাড়ার কারণে দেশভেদে দামের পার্থক্য থাকলেও তা নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।


এ অর্থবছরে অতিরিক্ত দর প্রস্তাব করা আমদানিকারকদের প্রস্তাব বাতিল করে ১৩টি প্রতিষ্ঠানকে প্রথম দফায় এবং পরে আরও ৬টি প্রতিষ্ঠানকে নির্ধারিত দামে কার্যাদেশ দেয়া হয়েছে। সার আমদানিতে সরকারের স্বচ্ছতা বজায় রয়েছে বলে মন্ত্রণালয় দাবি করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস