ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

মাদারীপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৫ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৫ সময়
মাদারীপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১৫ ছবি : সংগৃহীত

মাদারীপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।


শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয় চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় আসলে ঢাকা থেকে আসা বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চন্দ্রা পরিবহনের বাসটি খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।


এ ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।


খবর পেয়ে ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ, থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।


মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আমরা আসার আগেই আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চন্দ্রা পরিবহনের চালকের অবস্থা গুরুতর। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার