হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে দণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশিসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) অল-সেয়াসাহ দৈনিকের বরাত দিয়ে আরব টাইমস এ খবর জানিয়েছে।
আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কুয়েতের কেন্দ্রীয় কারাগারে তিনজন কুয়েতি, দুইজন বাংলাদেশি এবং দুইজন ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরমধ্যে খুনের অভিযোগে তিনজন কুয়েতি নাগরিক ও দুই এশিয়ান নাগরিক এবং মাদক পাচারের অভিযোগে দুইজন ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সমস্ত আইনানুগ রিভিউ ও আপিল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে, এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও ভিকটিম পরিবারের ক্ষমার ভিত্তিতে তা স্থগিত করা হয়েছে। নতুন আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তার দণ্ড কার্যকর হবে না। পারিবারিক প্যারডন পাওয়া ওই আসামির নাম বা পরিচয় প্রকাশ করেনি কুয়েতি কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন