ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ভারী বৃষ্টিপাতে মিরপুরে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি

রাজধানীতে হঠাৎ বৃষ্টিপাতে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে হওয়া এ বৃষ্টিতে মিরপুরের
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৭ সময়
ভারী বৃষ্টিপাতে মিরপুরে জলাবদ্ধতা, যান চলাচলে ধীরগতি ছবি : সংগৃহীত

রাজধানীতে হঠাৎ বৃষ্টিপাতে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে হওয়া এ বৃষ্টিতে মিরপুরের বিভিন্ন সড়কে জমে গেছে পানি। এতে ব্যহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল।


মিরপুরের ট্রাফিক এলার্টে জানানো হয়, বৈরি আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে ট্রাফিক মিরপুর বিভাগের বিভিন্ন পয়েন্টে পানি জমে গেছে। এরমধ্যে রয়েছেন মিরপুর-১০, বি আর টি এ এবং মিরপুর-১। জলাবদ্ধতার কারণে ধীর গতিতে যানবাহন চলাচল করছে।


তবে যানজট নিরসন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মিরপুর ট্রাফিক বিভাগের ডিসির দিকনির্দেশনায় ট্রাফিক টিম নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে বলেও জানানো হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে