ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৭ সময়
ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একইসাথে, ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি-বিচ্যুতির অভিযোগ তুলেছেন তিনি।


বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় তিনি এ অভিনন্দন জানান।


সালাহউদ্দিন আহমদ বলেন– ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, তাই কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে।


ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন– জাতীয় অথবা বড় দলের ব্যানারে যারা ডাকসুতে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে অনেকেই জাতীয় সংসদে গেছে। কিন্তু যারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছে, তাদের মধ্যে কেউ জাতীয় সংসদে এখন পর্যন্ত আসতে পারেনি।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, এমন ছাত্র রাজনীতি কেউ চায় না, যে রাজনীতি ফ্যাসিস্ট তৈরি করে।


প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ও সহসাধারণ সম্পাদকপদ (এজিএস) পদে মহিউদ্দীন খান বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস