ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪০ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪০ সময়
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২ ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ৫জন।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন- সারভান সরদার (৩৫) ও বায়জীদ সরদার (৪৫)। তারা একই গ্রামের বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন। এসময় গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতলে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন।


খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে এক জন ঘটনাস্থলে এবং আরেক জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয়েছেন। ঘটনাস্থলে নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস