ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

আদালতের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিলেন হত্যা মামলার আসামি

নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পালানোর চেষ্টা করেছে শাহাদাত হোসেন (৩০) নামের ধর্ষণ ও হত্যা মামলার
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৮ সময়
আদালতের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিলেন হত্যা মামলার আসামি ছবি : সংগৃহীত

নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পালানোর চেষ্টা করেছে শাহাদাত হোসেন (৩০) নামের ধর্ষণ ও হত্যা মামলার এক আসামি। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে শুনানি শেষে এ ঘটনা ঘটে।


আসামি শাহাদাত হোসেন চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাবুল হোসেনের ছেলে। ২০২২ সালে একটি শিশুকে হত্যা ও ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়ে নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন তিনি।


পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে শাহাদাত তার পাঁচ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যা করে। পরে মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়। এ ঘটনায় চাটখিল থানায় হত্যা মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মঙ্গলবার সকালে কারাগার থেকে তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। শুনানি শেষে পুলিশ যখন শাহাদাতকে আসামিদের হাজতে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু দ্রুত ধাওয়া করে আদালত ভবনের ফটকের সামনে থেকেই তাকে আটক করা হয়।


নোয়াখালী আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার শুনানি শেষে আসামি হাতকড়াসহ পালানোর চেষ্টা করে। তবে পুলিশ সঙ্গে সঙ্গে ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। মাটিতে লাফ দেওয়ায় তার তেমন ব্যাথা নেই। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ