ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

দিনমজুর রিয়াজুল হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ফয়সাল বিপ্লব

২০২৪’র ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫২ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫২ সময়
দিনমজুর রিয়াজুল হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে ফয়সাল বিপ্লব ছবি : সংগৃহীত

২০২৪’র ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মুন্সিগঞ্জ সদর আমলি আদালতে তাকে হাজির করা হয়। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান।


এর আগে, গত ২২ জুন দিবাগত রাত ১০টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 


প্রসঙ্গত, গত বছর জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের আগের দিন ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় ব্যাপক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুলসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় দেড় শতাধিক। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় বিপ্লবকে।


উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস